প্রশ্ন ১: কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজের মানত করেন, যার কঠিন দিকগুলো সম্পর্কে মানত করার সময় তাঁর পর্যাপ্ত ধারণা ছিল না, কিন্তু মানত করার পর কাজটি পালনের অসুবিধা সম্পর্কে জানতে পারেন, তাহলে তাঁর জন্য ওই মানত পূরণ করা কি বাধ্যতামূলক?
উত্তর: যদি তিনি মানতটি পালনে সক্ষম হন এবং মানতটি শরিয়তসম্মত নির্ধারিত বাক্য (সিগা) উচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, তাহলে তাঁর জন্য ওই মানত পূরণ করা ওয়াজিব।
প্রশ্ন ২: কোনো ব্যক্তি যদি নিশ্চিত হন যে তিনি একসময় কোনো মানত করেছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও মনে করতে না পারেন, ঠিক কী বিষয়ে মানত করেছিলেন। এ ক্ষেত্রে তাঁর করণীয় কী?
উত্তর: যদি মানতের বিষয়টি কয়েকটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তিনি নিশ্চিত হতে না পারেন কোনটি মানত করেছিলেন, তাহলে তাঁকে সবগুলোই পালন করতে হবে। আর যদি মানতের বিষয়টি অসংখ্য সম্ভাব্য বিষয়ের মধ্যে কোনো একটি হয়, তাহলে এমন পরিমাণে তা পালন করতে হবে, যাতে তাঁর ওপর মানত পালনের কোনো দায় অবশিষ্ট না থাকে বলে তিনি নিশ্চিত হতে পারেন।
আপনার কমেন্ট